1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে সন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে সন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার।

মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে শিশু সন্তান এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। দাম্পত্য কলহের জেরেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকায় এম এ হাসান বাচ্চুর নিজ বাড়িতে এমন ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এম এ হাসান বাচ্চু (৫৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) ও তাদের শিশু মেয়ে জান্নাতী (৪)।

স্থানীয়রা জানায়, বাচ্চু ও তার স্ত্রী-সন্তানসহ নিজ বাড়ির চারতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। পাশের কক্ষে তার ১৮ বছর বয়সী সন্তান থাকতেন। দুপুরে হঠাৎ চারতলা থেকে তার বড় ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এসময় প্রতিবেশীরা ছুটে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ভিতরে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী ইয়াসমিন আক্তার বলেন, সকাল ১০ টার দিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফেরেন স্বপ্না বেগম। ওই ফ্ল্যাটে আগে থেকে স্বামী বাচ্চু অবস্থান করছিলেন। স্বপ্না ছোট মেয়েকে নিয়ে বাসায় প্রবেশ করর দরজা আটকে দেন। পাশের ফ্ল্যাট থেকে তাদের বড় ছেলে দরজার নিচ দিয়ে ধোয়া বের হতে দেখে চিৎকার শুরু করে। এসময় প্রতিবেশীদের সহায়তায় বাচ্চুর কক্ষের দরজা ভেঙে বাচ্চু ও তার স্ত্রীসহ ছোট সন্তানকে বিছানার উপর পড়ে থাকতে দেখা যায়।

এসময় বিছানার জাজিমে হালকা আগুনের সাথে ধোয়া বের হচ্ছিলো। তাদের মধ্যে কোন কলহ চলছিল। বাচ্চুর গালে ধারালো অস্ত্রের জখম রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে র‍্যাবের সদস্যরা।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD