1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বামী ও সন্তানকে হারানোর ২৪ দিন পর না ফেরার দেশে রেশমী কয়রায় ২৮ কেজি হরিণের মাংসসহ মাথা ও চামড়া জব্দ সীমান্তে পলাতক আসামি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারি,ঝুঁকিপূর্ণ এলাকায় দিন-রাত বিশেষ অভিযান, থার্মাল ড্রোন ও সার্চলাইট ব্যবহারের উদ্যোগ জুড়ানপুর ইউনিয়ন জিয়া মঞ্চের ১২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা; রকিবুল সভাপতি, নাঈম সাধারণ সম্পাদক বাঘারপাড়ার ধলগ্রাম রাস্তার মোড় থেকে ৯৫ বোতল বিদেশি মদসহ (এসআরবির) হাতে দুইজন আটক” বগুড়ার গাবতলীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বই বিতরণ রংপুরের কাউনিয়া উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রাণ-আরএফএল ডিলার নিহত হয়েছেন। ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য: বিদ্যুৎ সচিব নওগাঁয় ডিজিটাল জরিমানা আদায়ে চুক্তি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে উৎসবের আমেজ

রাজশাহীতে ছুটি ছাড়াই বিদেশে, নিয়মিত তুলে নিচ্ছেন বেতনভাতা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

রাজশাহীতে ছুটি ছাড়াই বিদেশে, নিয়মিত তুলে নিচ্ছেন বেতনভাতা

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২ সেবিকা (নার্স) ছুটি নিয়ে বিদেশে গিয়ে আর কর্মস্থলে ফেরেননি। বিধিবহির্ভূতভাবে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকলেও তাদের নোটিশ দেয়নি কর্তৃপক্ষ। উপরন্তু তারা মাসে মাসে বেতনভাতা তুলছেন হাসপাতাল থেকে। আলোচিত ২ সিনিয়র স্টাফ নার্স হলেন সাইমা ইয়াসমিন ও জাকিয়া সুলতানা। ২ নার্সের বিদেশে অবস্থান করার বিষয়ে রামেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তথ্য থাকলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, রামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সাইমা ইয়াসমিন ২০২২ সালের ৯ নভেম্বর অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালের পরিচালক বরাবর ছুটির আবেদন করেন। ওই বছরের ৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তাকে ১৪ দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা হয়। এরপর থেকে সাইমা আর কর্মস্থলে ফেরেননি। নতুন করে ছুটির আবেদনও করেননি। হাসপাতালের সেবিকা হাজিরা খাতার ২/১৭৩ নং সিরিয়ালে আছে সাইমা ইয়াসমিনের নাম। হাজিরা খাতায়ও সাইমা ইয়াসমিন ২০২২ সালের ৯ নভেম্বর থেকে অনুপস্থিত আছেন। তবে অনুপস্থিত থাকলেও মাসে মাসে বেতনভাতা তুলেছেন তিনি। রামেক হাসপাতালের হিসাব বিভাগের তথ্যমতে, এক বছরে ৪ লাখ ৪৯ হাজার ৯৫৬ টাকা বেতনভাতা নিয়েছেন এই সেবিকা।

অন্যদিকে, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ৪৫ দিনের অর্জিত ছুটি নিয়ে স্বামীর সঙ্গে দেখা করতে বিদেশে যান সেবিকা জাকিয়া সুলতানা। এরপর থেকে তিনি আর কর্মস্থলে যোগ দেননি। ৮ মাস হাজিরা খাতায় অনুপস্থিত জাকিয়া সুলতানা তুলেছেন ২ লাখ ৮২ হাজার ২৭৬ টাকা বেতনভাতা। অভিযোগ উঠেছে, রামেক হাসপাতালের সংশ্লিষ্টদের ম্যানেজ করে বিদেশে থেকেও নিয়মিত বেতনভাতা তুলছেন ২ সেবিকা। হাসপাতালের কয়েকজন  সেবিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২ সিনিয়র স্টাফ নার্স দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত আছেন, এটা সংশ্লিষ্ট বিভাগ ও সেবিকাদের তত্ত্বাবধায়কের অগোচরে থাকার কথা নয়। তারা জেনেও দুই সেবিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।

এ বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালের ভারপ্রাপ্ত নার্সিং সুপারিনটেনডেন্ট পারভিন আক্তার গণমাধ্যমকে  বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। দুই নার্সের অনুপস্থিতির বিষয়ে আমার জানা নেই। তবে ঘটনার বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. হাসানুল হাছিব বলেন, কারও অনুপস্থিতিতে বেতন হওয়ার কথা নয়। তারপরও তারা যেটি করেছেন, তা ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনোয়ারুল কবির গণমাধ্যমকে  বলেন, কেউ চাকরির বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে রামেক হাসপাতাল থেকে পাওয়া সিনিয়র স্টাফ নার্স সাইমা ইয়াসমিন ও জাকিয়া সুলতানার মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলেও দুটি ফোনই বন্ধ পাওয়া গেছে। তবে রামেক হাসপাতালের সেবিকারা জানান, তারা বিদেশে আছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD