1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমার মর্মান্তিক মৃত্যু প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদের সংবাদ সম্মেলন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ ফরিদ মানিক হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রশাসনের সহায়তা লক্ষ্মীপুরে ৪ মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার,আদালতে জবানবন্দি দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে সুনামগঞ্জে নারী অগ্রগতি,প্রকল্পের সূচনা। কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার শায়েস্তাগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে আ’লীগের মিছিল,প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার।

আলোর ভিতরে এসো – তাহমিনা মুন্নি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৬২ বার পঠিত

আলোর ভিতরে এসো

তাহমিনা মুন্নী

রাজবাড়ী জেলা প্রতিনিধি
কৃষ্ণ কুমার সরকার

এখনো অন্ধকারে বসে আছো
অন্ধকার জীবন নয়
আলোর ভেতরে আসো
তোমার বেলকনিতে সোনাঝরি রোদ্দুর
খিড়কি পেরিয়ে একবার সে আলোয় নিজেকে স্নাত করো।
দেখবে কতটা শোভাময় জ্যোতি তোমার হৃদয় স্পর্শ করে যায়।

নিজেকে আবৃত রাখার মাঝে কোন কৃতিত্ব নেই।

জেগে ওঠো মাতা ভগিনী প্রেয়সী
স্বর্নময়ী কিশোরী।
লাউয়ের ডগার মতো
তোমার বারান্দায় যে তকতকে প্রকৃতির একমুঠো সৌন্দর্য দেখছো সেটি তোমার নিজস্বতা।

ওই মুক্ত বিহঙ্গের সাথে একবার মিতালি করে দেখো
খুলে ফেলো শৃংখলিত বেরি।
যে পায়ে নুপুরের রিনিঝিনি সেখানে বড়ই বেমানান বন্দী জীবনের নিদারুণ হাহাকার।

কেউ তোমাকে মুক্ত করে দেবে না
তোমার জীবন তোমার।
আনন্দটুকুও তোমার। কারো আনন্দের অংশীদারিত্বে নিজেকে মেলাতে না পারলে কেন নিস্পেষিত হয়ে অন্ধকারে খোলসে ডুকরে মরবে।

এখন সময় তোমার! তাকে বেমানান ভেবে আর মরো না।

প্রতিবার মরতে মরতে বাঁচার মধ্যে কোন সার্থকতা নেই।
শক্ত হাতে হাল ধরো ওই আবাদি জমির ফসলী তোমার প্রাপ্য অধিকার।

বুঝে নিতে হয়।জীবনের সহজ মূল্য কেউ কাউকে দেয় না।
তাই তো খুচরো পয়সার মত নিজেকে বিকিয়ে দেয়ার মধ্যে কোন পরিতৃপ্তি নেই।

আলোর ভেতরে এসো
তোমার জ্যোতি ক্ষনপ্রভা নয়।
তুমি প্রজ্জ্বলিত।
শিখা অনিরুদ্ধ।
ওই পাখি ফুল নদী প্রকৃতি তোমার সুরেই গায় তোমার দীপ্ত মনের গান।
তাই আর পিছিয়ে নয়
এখন সময় এসেছে তোমাকে নিয়ে ভাববার।
অসীম আকাশে নিজেকে মেলে ধরার
তাই আলোর ভেতরে এসো তুমি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD