1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ইবিতে বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি ঘোষণা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

ইবিতে বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি ঘোষণা

তারিকুল ইসলাম, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (০৩ জুন) বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আ ব ম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক পদে অধ্যাপক ড. মো: মাহবুবুল আরফিন ও সদস্য সচিব হিসেবে অধ্যাপক ড. মো: মাহবুবর রহমান দায়িত্ব পেয়েছেন ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু পরিষদের বুদ্ধিবৃত্তিক সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষ্যে ও আদর্শিক, উন্নত ভাবমূর্তি রক্ষার্থে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হয়ে এই নবগঠিত একীভূত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন – যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান। কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. মো: মামুনুর রহমান, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. মো: রুহুল আমিন, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, অধ্যাপক ড. মো: ইব্রাহিম আব্দুল্লাহ, অধ্যাপক ড. মো: রবিউল হোসেন, অধ্যাপক ড. তপন কুমার রায়, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সাদাত, অধ্যাপক ড. মো: আনিছুর রহমান, অধ্যাপক ড. মো: আবদুল্লাহ-আল-মাসুদ, অধ্যাপক ড. মো: রকিবুল ইসলাম, প্রদীপ কুমার অধিকারী, মো: সাজ্জাদ হোসেন জাহিদ, ড. লিটন বরণ সিকদার, এম. এম. নাসিমুজ্জামান, মো: রফিকুল ইসলাম, মো: শরিফুল ইসলাম, ড. মো: মোস্তাফিজুর রহমান, মো: রবিউল ইসলাম, মো: শহিদুল ইসলাম, সাহিদা আখতার, মো: ইমতিয়াজ ইসলাম, অনিন্দিতা হাবিব।

এ বিষয়ে সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দীর্ঘদিনের আদর্শিক শিক্ষকদের বিভাজন একীভূত করে আহবায়ক কমিটি গঠন করায় গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় কেন্দ্রীয় কমিটি ও ইবি শিক্ষকদের প্রত্যাশিত আদর্শিক কর্মকান্ড পরিচালনা করতে আমরা সামর্থ্য হবো।’

কমিটির আহ্বায়ক ড. মো: মাহবুবুল আরফিন বলেন, ‘দীর্ঘদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের বিভাজন ছিল; আমরা কেন্দ্রের সাথে কথা বলে বিষয়টি একীভূত করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা ও বাস্তবায়ন ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাবো। এ বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। বঙ্গবন্ধু চর্চার অন্যতম কেন্দ্ররূপে বিকশিত করে তোলার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

প্রসঙ্গত, বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতির আত্মত্যাগ তুলে ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ অর্জনের ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করার কাজে একনিষ্ঠ ভূমিকা পালনে অঙ্গীকারাবদ্ধ বঙ্গবন্ধু পরিষদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD