1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমার মর্মান্তিক মৃত্যু প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদের সংবাদ সম্মেলন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ ফরিদ মানিক হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রশাসনের সহায়তা লক্ষ্মীপুরে ৪ মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার,আদালতে জবানবন্দি দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে সুনামগঞ্জে নারী অগ্রগতি,প্রকল্পের সূচনা। কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার শায়েস্তাগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে আ’লীগের মিছিল,প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার।

ইবিতে ‘কলাম-ফিচার ও লেখালেখির ভবিষ্যত’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

ইবিতে ‘কলাম-ফিচার ও লেখালেখির ভবিষ্যত’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম, ইবি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘কলাম, ফিচার ও লেখালেখির ভবিষ্যত’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইয়ার) ভবনের কক্ষে দুপুর ২.০০ টায় কর্মশালাটি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মামুনুর রহমান, অধ্যাপক ইংরেজি বিভাগ ও পরিচালক ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও উক্ত শাখার উপদেষ্টা মো. শরিফুল ইসলাম ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. এ. এইচ ওয়ালিউল্লাহ।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবু তালহা আকাশ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি মো. শরিফুল ইসলাম বলেন, ‘মানুষ এক দিনে পরিপক্ক হয় না, লিখতে লিখতে একসময় পরিণত লেখক হতে পারবে। আমি আমার কাজ করে যাব, বাকি টা সৃষ্টিকর্তা দিবেন’।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখার সভাপতি আবু তালহা আকাশ বলেন, ‘দক্ষ লেখক তৈরিতে লেখক ফোরাম প্রতিষ্ঠা পরবর্তী সময় থেকেই নানা আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। আশা করছি এ থেকে নতুন লেখকরা নব উদ্যোমে তাদের যাত্রা শুরু করতে পারবে’।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা সহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD