1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রানীনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ট্যাব চুরি সংগ্রাম থেকে সাফল্যের শিখর: জাতীয় দলের নির্ভরতার প্রতীক স্পিনার তাইজুল ইসলামের গল্প এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় গোয়ালন্দে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, মাথা-গলাসহ শরীরে ২৬টি সেলাই বরগুনায় ইমামের বাড়ি থেকে ঋণ করে কেনা পালসার বাইক চুরি, দিশেহারা মোস্তাফিজুর রহমান আমতলীতে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার ‎ শিশুদের ভর্তি পরীক্ষার বিধান নিয়ে হাইকোর্টে আইনি চ্যালেঞ্জ, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা স্থগিত চেয়ে রিট লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ চালকের বেপরোয়া গতির অভিযোগ, নিহতদের মধ্যে বাসের হেলপার ও মাছ ব্যবসায়ী চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমার মর্মান্তিক মৃত্যু প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদের সংবাদ সম্মেলন,

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট শোকেজিং অনুষ্ঠিত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২২৯ বার পঠিত

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট শোকেজিং অনুষ্ঠিত

ইয়াসির আরাফাত (ক্যাম্পাস প্রতিনিধি):

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগে এসাইনমেন্ট হিসাবে প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (২০ই মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বিভাগের ৪র্থ বর্ষের প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সের অধীনে এসাইনমেন্ট হিসাবে দেওয়া এ প্রজেক্ট প্রদর্শন হয়।

শিক্ষার্থীরা বিভিন্ন দলে-উপ দলে ভাগ হয়ে নিজেদের তৈরি প্রজেক্টসমূহ প্রদর্শন করেন। প্রজেক্ট সমূহের মধ্যে ছিলো সোলার পাওয়ার স্টেশন, ক্রোকোডাইল ফার্ম, গ্রীন এগ্রো এন্ড রিনিউবাল এনার্জি, এগ্রি(ফিস, চিকেন এন্ড ফিড), ফুড এন্ড বেকারিজ, ইন্টিগ্রেটেড ফার্মিং স্টেশন ইত্যাদি৷

এ প্রদর্শনী অনুষ্ঠানে কোর্স ইন্সট্রাক্টর প্রভাষক রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান এবং বিশেষ অতিথি হিসেবে ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ফরহাদ আলী ও সুমিত কুমার পাল এবং প্রভাষক রুনা আক্তার জ্যোতি ও সমাজকর্ম বিভাগের ইমরুল কবির।

এ প্রদর্শনীতে অংশ নেওয়া গ্রীন এগ্রো এন্ড রিনিউবাল প্রজেক্টের লিডার শিক্ষার্থী নূর বিন ফেরদৌস বলেন, “আমাদের উদ্দেশ্য হলো একটা টেকসই গ্রীন এগ্রো বিজনেস ক্রিয়েট করা কারণ মানুষ এখন আগের থেকে বেশি স্বাস্থ্য সচেতন এবং ফার্ম যে ডেইলি ওয়েস্টেজ তৈরি করছে সেটাকে রিনিউবাল এনার্জিতে কনভার্ট করে ফার্ম কস্টিং কমিয়ে এনে ফলপ্রদ উপায়ে বিজনেস করা৷”

অন্যদিকে ক্রোকোডাইল ফার্ম প্রজেক্টের লিডার শিক্ষার্থী ইজাজ আহমেদ জানান, “আমরা মূলত প্রমোটিং করতে চেয়েছি, ইথিক্যাল ক্রোকোডাইল ফার্মিং কে। যেটা অবশ্য, সাসটেইনেবল প্র্যক্টিজ হবে। আমরা চাই বাংলাদেশ প্রাসপেকটিভে এ আমাদের ক্রোকোডাইল ফার্ম টপ-৩ এর মধ্যে অবস্থান করুক।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD