1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

সৌদিতে ফার্নিচার কারখানায় আগুনে ৭ বাংলাদেশী নিহত – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৮০ বার পঠিত

মাহমুদুল হাসান

সৌদি আরবে আগুনে ৭ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুন লেগে সাত বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস
দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছে। এছাড়াও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।


বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মধ্যে তিন জন নাটোরের এবং একজন রাজশাহীর। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এরইমধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে গেছেন।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ এর জন্য ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে কয়েকজনকে ভর্তি করা হয়েছে।
আগুনের সূত্রপাত কী থেকে, তা এখনো জানা যায়নি। ঘটনার কারণ জানার জন্য ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD