1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২। ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার বিতরণ করলেন ফৌজিয়া আবিদা জেসি।        জয়পুরহাটে স্ট্রবেরি চাষে কৃষকের বিঘায় লাভ আড়াই লাখ। মহেশপুর সাব-রেজিষ্টার অফিস হবে ঘুষ দুর্নীতি দালাল মুক্ত-এমপি মতিয়ার রহমান। পাংশা রিপোর্টার্স ইউনিটির কমিটি পুনর্গঠন। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত।   রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার; অস্ত্র, মাদক ও মোটরসাইকেল উদ্ধার।  নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ। রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন। আমাকে কেউ বুঝলো না

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা শুরু

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৬৯ বার পঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হয়েছে ২৭৫টি কেন্দ্রে।

শুক্রবার সকাল ১০টায় এবারের পরীক্ষা শুরু হয়েছে। দুই ঘণ্টার এ পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত। বাংলা প্রথম পত্র পরীক্ষা হচ্ছে। দুপুর ২টায় হবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫১ হাজার ২২৮ জন শিক্ষার্থী এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে।

করোনাভাইরাস কারণে পুনর্বিন্যস্ত পাঠ্যক্রমে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরে। অন্যান্য বিষয়ের পরীক্ষা ৫৫ নম্বরে।

পরীক্ষার্থীদের ৪০ নম্বরের সৃজনশীল ও ১৫ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে।

যেসব পরীক্ষায় ব্যবহারিক অংশ (১০ নম্বরের) রয়েছে, সেসব বিষয়ের ৪৫ নম্বরে তত্ত্বীয় পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীলে ৩০ নম্বর ও বহুনির্বাচনী প্রশ্নে ১৫ নম্বর থাকবে।

শুক্রবার শুরু হওয়া এই পরীক্ষা ১৬ সেপ্টেম্বর শেষ হবে। প্রতি শুক্র ও শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD