1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

ইবিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২০৭ বার পঠিত

ইবিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম , ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (সম্মান) শ্রেনীতে ১ম বর্ষের (বিজ্ঞান) এ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টা হতে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইবি কেন্দ্রে এবার প্রায় ৬,৪৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। এবারে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের উপস্থিতি ছিলো আশাাব্যঞ্জক বলে জানিয়েছন উপাচার্য।

পরীক্ষা শুরুর পর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের ভিতরে অস্থায়ীভাবে নির্মিত অভিভাবক কর্ণারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনসমূহের পরিচালিত ভতিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য সেবামূলক কর্মকান্ডগুলো ঘুরে ঘুরে দেখেন। এছাড়া ভতিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের খোজখবর নেন।

পরে উপাচার্য বিভিন্ন অনুষদ ভবনের পরীক্ষার রুমগুলো ঘুরে দেখেন এবং সুষ্ঠু,সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন।

এসময় সাথে ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD