1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমার মর্মান্তিক মৃত্যু প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদের সংবাদ সম্মেলন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ ফরিদ মানিক হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রশাসনের সহায়তা লক্ষ্মীপুরে ৪ মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার,আদালতে জবানবন্দি দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে সুনামগঞ্জে নারী অগ্রগতি,প্রকল্পের সূচনা। কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার শায়েস্তাগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে আ’লীগের মিছিল,প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার।

রাসিকের ছুটির দিনে উচ্ছেদ অভিযান নিয়ে ধোঁয়াশা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

রাসিকের ছুটির দিনে উচ্ছেদ অভিযান নিয়ে ধোঁয়াশা

মাসুদ রানা রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশন ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলীর বিরুদ্ধে বর্ণালীর মোড় এলাকা সংলগ্ন উচ্চ আদালতে মামলা চলমানাধীন স্থাপনা ছুটির দিনে উচ্ছেদের অভিযোগ উঠেছে।

মার্কেটটির কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী সিটি কর্পোরেশন স্থাবর সম্পত্তিটি থেকে ২ফিট জায়গা পাবে। অথচ, বিনা নোটিশে শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় রাসিকের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের উপস্থিতিতে সম্পূর্ণ স্থাপনাটি গুড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী ও স্থাপনাটির মালিকানাদাবীকারী মোহাম্মদ টনি
জানান, গত সিটি নির্বাচনে বর্তমান কাউন্সিলর মো: আব্বাস আলী সরদারের প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহন করি। নির্বাচনে অংশগ্রহণকে তীর্যক দৃষ্টিতে নেয় বর্তমান কাউন্সিলর আব্বাস আলী সরদার। তার দাম্ভীকতা ও ব্যাক্তিগত শত্রুতার জেরে আমার স্থাবর সম্পত্তিকে রাসিকের জমি হিসেবে দাবী করা হচ্ছে৷ তবে, এই সম্পত্তিটির উপর এখনো উচ্চ আদালতে মামলা চলছে৷ সম্পত্তিটির ছোট একটি অংশ সিটি কর্পোরেশন পাবে কিন্তু তাই বলে পুরো মার্কেটটি ভেঙ্গে দেওয়ায় এখানে কর্ম করা ২০টি পরিবার এখন অসহায়ত্বের শিকার।

দোকান মালিকরা জানান, জায়গাটি তাদের বাপ-দাদার ও সম্পত্তির দলিলপত্র সব কিছুই সঠিক এবং তাদের কাছেই রয়েছে। কাউন্সিলর আব্বাস তার জনপ্রতিনিধি হওয়ার শক্তি খাটিয়ে আমাদের হেনস্তা করার জন্য উচ্ছেদ করানোয় উঠে-পরে লেগেছে।

এদিকে কাউন্সিলর আব্বাস আলী সরদার বলছেন, জায়গাটি সিটি করপোরেশনের। তারা নকল দলীল তৈরি করে জায়গা দখল করে রেখেছে। আমার সাথে টনির কোনো শক্রতা নেই৷

বিগত দিন গুলোতে সিটি করপোরেশনের এই কার্যক্রম গুলো গণমাধ্যমকর্মীরা তুলে ধরে। তবে, এবারে রাসিকের এই উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহে গেলে গণমাধ্যম কর্মীদের বাধা প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন ও ১০নং ওর্য়াড কাউন্সিলর আব্বাস আলী সরদার৷

রাসিকের এই উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে, কাঁচ ঢাকা গাড়ীর অভ্যন্তরে অবস্থান করে গনমাধ্যমকর্মীদের এড়িয়ে যান ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD