1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

ব্রিকস জোটের সম্মেলনে পর্যবেক্ষক হিসাবে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৩৫৯ বার পঠিত

ব্রিকস জোটের সম্মেলনে পর্যবেক্ষক হিসাবে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক

সাম্প্রতিক সময়ের পাঁচটি অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার সমন্বয়ে গঠিত জোট ব্রিকস। চলতি বছরের আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেন্সবার্গে ব্রিকস জোটের সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রোববার (৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বলা হয়, জুন মাসে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সম্মেলনে যোগদানকালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে ব্রিকস-এর সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশসহ ৮টি দেশকে ওই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান বলেন, ‘জেনেভায় সফরের সময় প্রধানমন্ত্রীকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ব্রিকস-এর জোহানেন্সবার্গের সম্মেলনে আমন্ত্রণ করেছেন। ইতোমধ্যে আমরা আমন্ত্রণপত্র পেয়েছি। আজকের বৈঠকে তা নিশ্চিত হয়েছি।’

তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও ব্রিকস আরও ৭টি দেশকেও আমন্ত্রণ করেছে। সম্মেলনে জয়েন করার সিদ্ধান্ত সরকার নেবে।

তিনি বলেন, ব্রিকস দিন দিন একটি বড় ও কার্যকর অর্থনৈতিক সংস্থা হয়ে উঠছে। তাই আমি মনে করি এ সম্মেলনে যোগ দেয়া উচিত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD