1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ৫টি বোমা উদ্ধার হাইমচরে ৭২ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি,ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালাল মাটি কাটার সঙ্গে জড়িতরা বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

সিরাজগঞ্জের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ২য় ব্যাচ প্রশিক্ষণ শুরু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

সিরাজগঞ্জের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান

প্রধানদের ২য় ব্যাচ প্রশিক্ষণ শুরু

মোঃ সোহেল রানা,বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জের জেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধানগণের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং’ বিষয়ক প্রশিক্ষণ-২০২৪ এর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস. আই. এম. এ রাজ্জাক।
সহকারী পরিদর্শক রবিউল হাসান মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ রায়হান কবির, ডিস্ট্রিক্ট ট্রেইনিং কো-অর্ডিনেটর শাহ খন্দকার আব্দুল বারী এবং সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আফছার আলী।

তিনদিন ব্যাপী দ্বিতীয় ব্যাচের এই প্রশিক্ষণে জেলায় বিভিন্ন উপজেলার ২৬৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। উল্লেখ্য চারটি ব্যাচে জেলার সর্বমোট ১০৬০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ গ্রহণের কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে এই শিক্ষাক্রমকে যুগোপযোগী এবং বাস্তব জীবনের অপরিহার্য শিক্ষা বলে বর্ণনা করেন।

শাহজাদপুর উপজেলা থেকে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন এবং মোহাম্মদ মঈন উদ্দিন বলেন নিঃসন্দেহে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাঠদানে গতিধারা আরো সঞ্চার হবে বলে আশা করেন।

মুখস্ত নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বাস্তবতার নিরিক্ষে জীবন ঘনিষ্ঠ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যাবে এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD