1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

রাজশাহীতে দুই দিনব্যাপী ৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

রাজশাহীতে দুই দিনব্যাপী ৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা।

_____________রাজশাহী ব্যুরো

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজশাহীতেদুই দিনব্যাপী ৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর বায়ার এয়ারপোর্ট থানার নিকটবর্তী ময়দানে আয়োজিত ইজতেমার শেষ দিন শুক্রবার ইজতেমায় আগত মুসল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের এএইচএম খায়রুজ্জামান লিটন। জুম্মার নামাজ শেষে তাবলীগী ইজতেমায় বক্তব্য দেন অতিথিবৃন্দ।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মানুষের চিন্তা করেন, মানুষের কল্যানে কাজ করেন। তিনি টানা ১৫ বছর ক্ষমতায় আছেন। আমাদের সৌভাগ্য প্রধানমন্ত্রী হিসেবে আবারো ৫ বছরের জন্য তাঁকে পেয়েছি। বাংলাদেশকে নিয়ে আমাদের যে স্বপ্ন আছে, আগামীতে সেই স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আমরা এগিয়ে যাব।
রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। নানা চক্রান্ত ভেদ করে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগামী ৫ বছরে আমরা যে জায়গায় পৌছে যাব, ইনশাল্লাহ আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। এমন একটা সুন্দর বাংলাদেশ গড়ছেন প্রধানমন্ত্রী।

রাসিক মেয়র আরো বলেন, তাবলীগী ইজতেমার জন্য একটা নিজস্ব জায়গা দরকার। আপনাদের স্থায়ী ঠিকানা তৈরির জন্য আমার সামর্থ অনুযায়ী আমি আপনাদের পাশে থাকবো।
এ সময় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের আমীর প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক প্রফেসর মাওলানা নূরুল ইসলাম, আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, ৩৪তম তাবলীগী ইজতেমার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ আব্দুল লতীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনের আয়োজিত তাবলীগী ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন। ইজতেমায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও খ্যাতনামা ওয়ামায়ে কেমারগণ বক্তৃতা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD